শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

বারোমাসি জাতের আম চাষে সফল দিনাজপুরের চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বারোমাসি জাতের আম চাষে সফল দিনাজপুরের চিকিৎসক

বারোমাসি কাটিমন জাতের আম চাষে সফলতা পেয়েছেন দিনাজপুরের এক চিকিৎসক। গতবছর শুরু করা তার বাগানের প্রতিটি গাছে ধরেছে ফল। বছরে ৩ থেকে ৪ বার পাওয়া যায় এই আম। বাজারে ভালো চাহিদা থাকায় দামও বেশ।

অসময়ে গাছে গাছে দুলছে আম। দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নে নিজ গ্রামে বারোমাসি কাটিমন জাতের আমের এই বাগান গড়েছেন হাবিবুর রহমান হাবীব। শখের বশে এ কাজ শুরু করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক। প্রতিটি গাছ থেকে মিলছে ৫ থেকে ৭ কেজি পর্যন্ত আম। কেজিপ্রতি ৪০০ থেকে ৪৫০ টাকায় কিনছেন পাইকাররা।

ফলন ভালো এবং বাজারে চাহিদা থাকায় কাটিমন জাতের আম চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয়রা। এ বিষয়ে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। বাগানের পরিসর বাড়াতে আমের কলম চারাও লাগিয়েছেন হাবিবুর রহমান হাবীব।