শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ক্রিকেট

বাবা-ছেলের ৫৯০ রানের অবিশ্বাস্য জুটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাবা-ছেলের ৫৯০ রানের অবিশ্বাস্য জুটি

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অপেশাদার ক্রিকেট লিগে মরফেটভিল পার্কের বিপক্ষে করোমন্ডল ক্রিকেট ক্লাবের হয়ে ৫৯০ রানের রেকর্ড জুটি গড়েন ড্যারেন চিক ও তার ছেলে স্যাম চিক।

গত শনিবার এক ম্যাচে নির্ধারিত ৪০ ওভার ব্যাট করে উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন ৫৯০ রান তুলে ইনিংস শেষ করেন ড্যারেন ও স্যাম। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম বলছে, ৪০ ওভারের ম্যাচে যেকোন উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি।

৩৮ বছর বয়সী স্যাম ১৩৭ বল খেলে অপরাজিত ৪০২ রানের দানবীয় ইনিংস খেলেন। তার ইনিংসে ৪২টি ছক্কা এবং ৩০টি চার ছিল। ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রানে ক্যাচ দিয়ে জীবন পেয়েছিলেন স্যাম।

৫৬ বলে সেঞ্চুরি, ৮৭ বলে ডাবল–সেঞ্চুরি, ১০৯ বলে ট্রিপল সেঞ্চুরি ও ১৩৬ বলে ৪শ রান পূর্ণ করেন স্যাম। শুধুমাত্র বাউন্ডারি থেকেই ৩৮৪ রান তুলেছেন তিনি। স্ট্রাইক রেট ছিল ৩০০–এর উপরে। ইনিংসের ৩২তম ওভারে মরফেটভিল পার্কের ডার্সি লেনের এক ওভারে টানা ছয় ছক্কাও মারেন স্যাম।

স্যামের বাবা ৬৩ বছর বয়সী ড্যারেনের ব্যাট থেকে আসে ১০৮ বলে ১৭৫ রানের অনবদ্য ইনিংস।

৫৯০ রান তাড়া করতে নেমে নির্ধারিত ৪০ ওভার খেলে ৩ উইকেটে ১৪৬ রান করতে পারে মরফেটভিল পার্ক। ফলে ৪৪৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে করোমন্ডল।

ব্যাট হাতে রেকর্ডের জন্ম দেওয়ার পর বোলিংও করেন স্যাম ও ড্যারেন। ১১ রান দিয়ে ড্যারেন ১ উইকেট নিলেও উইকেটশূন্য ছিলেন স্যাম।