শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বাবার বিরুদ্ধে শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাবার বিরুদ্ধে শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ
সংগৃহীত ছবি

খাগড়াছড়ির পানছড়িতে বাবার বিরুদ্ধে সাদিয়া আক্তার নামে ১১ মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে পাষন্ড বাবা ইমরান হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ মে) রাতে এই ঘটনা হলেও মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

ঘাতক ইমরান পানছড়ির শান্তিনগর এলাকার মো. হান্নানের ছেলে।

স্থানীয়রা জানায়, গত সোমবার রাত সাড়ে দশটায় দিকে শিশু সাদিয়া কান্না করলে ক্ষিপ্ত হয়ে বাবা ইমরান কোলে তুলে জোরে আছাড় মারে। এতে শিশুটি গুরুতর আহত হয়। আহত শিশুটিকে বাড়িতে রেখে স্থানীয়ভাবে চিকিৎসা দিলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। শিশুটির শারিরীক অবস্থার আরো অবনতি ঘটলে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। রাতে চিকিৎসক শিশুটিতে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে পানছড়ি থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. শফিউল আজম।

প্রদীপ/ আল / দীপ্ত সংবাদ