শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে সহায়তা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে সহায়তা প্রদান

 

বান্দরবানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক নারী পুরুষ ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, শিক্ষা সামগ্রীসহ নানা সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে বান্দরবান সেনানিবাসে এসব সহায়তা বিতরণ করেন সেনাবাহিনীর বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

এসময় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন সম্প্রদায়ে ১০৭ জনের মাঝে ১০ লক্ষ ৯৫ হাজার নগদ টাকা, শিক্ষা উপকরণ, ঢেউটিন ও বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় বান্দরবানের সাত উপজেলায় সেনা রিজিয়নের পক্ষ থেকে ২ হাজার ২৭৯ পরিবারকে নগদ সাড়ে আট লক্ষ টাকা, আড়াই লক্ষ লিটার বিশুদ্ধ পানি ও ৪ হাজার ১৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ দেয়া হয়েছে।

আগামীতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে.কর্নেল মাহমুদুল হাসান, মেজর শায়েক উজ জামানসহ সেনাবাহিনীর বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা এবং ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

এসএ/দীপ্ত নিউজ