শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

বাড়ির পুকুরে মিলল দুই জমজ শিশুর মরদেহ, বাবা-মা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাড়ির পুকুরে মিলল দুই জমজ শিশুর মরদেহ, বাবা-মা আটক

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ির পাশের পুকুর থেকে দুই জমজ শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে বাবা মার দিকে অভিযোগ তুলেছেন স্বজনরা। অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে এই বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।

সোমবার (৮ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দি এলাকায় মৃত দুই শিশুর বাড়ির পেছনে পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন শিশুর চাচা সাকিব শেখ।

মৃত লামিয়া ও সামিহার বয়স ৫ মাস। তারা সোহাগ শেখ (২৮) ও শান্তা বেগম (২৪) দম্পতির দুই জমজ মেয়ে।

চাচা সাকিব শেখ জানান, রাত ৮টার দিকে হঠাৎ সোহাগের ঘর থেকে চিল্লাচিল্লির শব্দ শুনে এগিয়ে এলে শান্তা জানায় তার স্বামী বাচ্চাদের পুকুরে ফেলে দিয়েছে। কিন্তু সে সময় সোহাগ শেখকে আমি ঘরে দেখতে পাইনি। পরে আমি দৌড়ে পুকুরে গিয়ে দেখি উপুড় অবস্থায় শিশু দুইটি পড়ে আছে। দ্রুত তাদের উঠিয়ে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সিনথিয়া নূর জানান, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তাদের পেটভর্তি পানি ছিলো।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, প্রাথমিকভাবে সন্দেহের তীর বাবা–মায়ের দিকেই। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কায়সার হামিদ/এজে/দীপ্ত সংবাদ