শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা
চিকিৎসক ও এনসিপি সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা। তিনি বলেছেন, নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিবাদ জানান।

ডা. তাসনিম জারা লেখেন, মানুষের বাড়িঘর, গাড়িঘোড়ায় আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না। যারা জীবনের মায়া না করে রাস্তায় নেমেছিল, আগুন দেখিয়ে তাদের সরিয়ে নিজেদের জায়গা করে নিতে পারবেন না।

ডা. তাসনিম জারা আরও লেখেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে যারা আগুন দিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই আগুন-সন্ত্রাস শুরুতেই থামাতে না পারলে এটা ছড়াবে। সরকারে যারা আছেন, মানুষের জানমালের নিরাপত্তা আপনাদের দায়িত্ব। এটা ভুলে যাবেন না।

সাবেক এই এনসিপিনেত্রী আরও লেখেন, নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সাথে আছি।