শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাটে ৪৭ কেজি হরিণের মাংসসহ আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাটে ৪৭ কেজি হরিণের মাংসসহ আটক ২

বাগেরহাটের মোংলায় ৪৭ কেজি হরিণের মাংসসহ ২ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার নালা এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের নৌকা থেকে এই মাংস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হরিণের মাংস ও আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পূর্ব বন বিভাগের ডাইংমারি অফিসে হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন– মোংলা উপজেলার মো. আসাদুল ইসলাম (২৭) এবং মো. সয়দার শিহাব উদ্দিন (১৯)।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা মুনতাছির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ দুইজনকে আটক করা হয়েছে। হরিণের মাংস ও আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পূর্ব বন বিভাগের ডাইংমারি অফিসে হস্তান্তর করা হয়েছে।বন্য প্রাণি ও সুন্দরবন রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

মামুন/ সুপ্তি‌/ দীপ্ত সংবাদ