শিরোনাম
সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাটে পাঁচ শতাধিক বৃক্ষরোপণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাগেরহাটে পাঁচ শতাধিক বৃক্ষরোপণ

‘পরিবেশের ভারসাম্য রাখতে হলে গাছ লাগাতে হবে বেশি করে‘ এই প্রতিপাদ্যে বাগেরহাটের যদুনাথ স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এক বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এ পাঁচ শতাধিক ফলজ গাছ রোপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান।

উদ্বোধন শেষে যদুনাথ স্কুল এন্ড কলেজের প্রঙ্গন ও মাঠে বৃক্ষরোপনের পাশাপাশি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারীসহ, যদুনাথ স্কুল এন্ড কলেজের শিক্ষক–শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র–ছাত্রী।

 

মামুন/এসএ/দীপ্ত সংবাদ