শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পুতিনের বিরুদ্ধে পরোয়ানা: বাইডেনের মতে যৌক্তিক, জেলেনস্কি বললেন ঐতিহাসিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পুতিনের বিরুদ্ধে পরোয়ানা: বাইডেনের মতে যৌক্তিক, জেলেনস্কি বললেন ঐতিহাসিক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ‘যৌক্তিক‘ বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

অন্যদিকে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দেয়া এক প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এটি একটি ঐতিহাসিক উদ্যোগ। এর মধ্য দিয়ে ঐতিহাসিক দায়িত্বের সূচনা ঘটবে।

শুক্রবার (১৭ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা, নির্যাতন এবং কিছু ক্ষেত্রে শিশুদের সামনে স্বজনদের ধর্ষণ এবং মৃতদেহের পাশে মানুষকে আটকে রাখার মতো অপরাধের অভিযোগ তুলেছে জাতিসংঘের তদন্ত দল। এক বিবৃতিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি জানিয়ে আইসিসির পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেয়ার সঙ্গে পুতিন জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ওই পরোয়ানা জারি করা হয়েছে।

তবে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র পুতিনের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই গ্রেফতারি পরোয়ানার কোনো তাৎপর্য নেই। ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত– আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় রাশিয়া।

এফএম/দীপ্ত সংবাদ