শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বাইডেনের ক্যানসার শনাক্ত, ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাইডেনের ক্যানসার শনাক্ত, ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ
জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ক্যানসারে আক্রান্ত একটি টিস্যু তার বুক থেকে অপসারণ করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি।

বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর বলেছেন, তার শরীর থেকে ক্যানসারের সব টিস্যু অপসারণ করা হয়েছে। এ বিষয়ে তার আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই।

তবে তার চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ডার্মাটোলজিক নজরদারি চালিয়ে যাওয়া হবে। গত মাসে ৮০ বছর বয়সি বাইডেনের শারীরিক পরীক্ষা–নিরীক্ষা করানো হয়। সে সময় হোয়াইট হাউস জানিয়েছিল, তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করতে পারবেন।

বাইডেনের চিকিৎসক বৃহস্পতিবার (২ মার্চ) গণমাধ্যমে পাঠানো একটি নোটে বলেছেন, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের বুক থেকে একটি ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ করা হয়েছে।

বায়োপসি করানোর পর থেকে ওই ক্ষতস্থান ‘দারুণভাবে নিরাময়’ হয়েছে। তার আর এ–সংক্রান্ত চিকিৎসার প্রয়োজন হবে না।

আফ/দীপ্ত সংবাদ