শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজধানী

বাংলাভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শাফিন খান মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শাফিন খান মারা গেছেন

 

বাংলাভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক শাফিন খান হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার (১৯ মে) অফিসের উদ্দেশে আসার পথে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঊনিশ বছর ধরে বাংলাভিশনে একনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। শাফিন খানের জন্ম ও বেড়ে ওঠা সাতক্ষীরা জেলার মুনজিতপুরে। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে বাংলাভিশনে শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকায় জানাজা শেষে সাতক্ষীরায় নিজ শহরে চিরনিদ্রায় শায়িত করা হবে শাফিন খানকে।

আল