শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের বাঙ্কার, বিপুল ফেনসিডিল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশ সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের বাঙ্কার, বিপুল ফেনসিডিল উদ্ধার

বাংলাদেশ সীমান্তে ভারতের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জে মাটির নিচে লুকানো তিনটি বাঙ্কার থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের ৩২ ব্যাটালিয়ন কৃষ্ণগঞ্জের মাঝদিয়া এলাকার একটি বাগানে অভিযান চালিয়ে বাঙ্কারগুলির খোঁজ পায়।

ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারত–এর তথ্য অনুযায়ী, বাঙ্কারগুলো থেকে ৬২ হাজার ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ ৫৮ হাজার টাকা।

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র এন কে পান্ডে জানান, বাঙ্কারগুলো মাটির নিচে লোহার কাঠামো দিয়ে তৈরি করা হয়েছিল। এছাড়া, চতুর্থ আরেকটি বাঙ্কার নির্মাণের কাজও চলছিল। চোরাকারবারীদের এই নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে বাঙ্কারগুলোর মালিকানার বিষয়ে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান দীর্ঘদিন ধরেই বড় সমস্যা।

 

এসএ