শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী টি২০ বিশ্বকাপ: জয় দিয়ে অভিযান শুরু করল বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করল বাংলাদেশ নারী দল।

নারী টিটোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করল বাংলাদেশ নারী দল। জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা ও শারমিন আক্তার সুপ্তার ব্যাটিং নৈপুণ্যে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে ২ পয়েন্ট তুলে নিয়েছে বাংলাদেশ।

রবিবার (১৪ জুন) ইংল্যান্ডের এজবাস্টনে ১৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় টাইগ্রেসরা।

টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান করে নেদারল্যান্ডস। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ডাচরা। তবে দলের হাল ধরেন অধিনায়ক বাবেট ডি লিড। একপ্রান্ত আগলে রেখে তিনি ৪৫ বলে ৫০ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন।

১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় দারুণ। প্রথম ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রানের জুটি গড়েন দিলারা আক্তার এবং জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা ।

অষ্টম ওভারের পঞ্চম বলে ক্যারোলিনা ডি ল্যাঙ্গার বলে পয়েন্টে ক্যাচ দিয়ে জুয়াইরিয়ার বিদায়ের ঠিক পরের বলেই আউট হয়ে যান অধিনায়ক নিগার সুলতানা। ২৩ বলে ২৬ রান করে ওপেনার দিলারা যখন ফিরলেন, বাংলাদেশের স্কোর ১০.২ ওভারে ৭৯/৩। পরের ওভারে সোবহানা মোস্তারিও (১০ বলে ৪) ফেরার পর স্কোরটা হয়ে যায় ৮৫/৪।

এরপর স্বর্ণা আক্তারকে নিয়ে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান শারমিন আক্তার। ৩২ বলে ৩৭ রান করে অপরাজিত ছিলেন শারমিন। উইনিং বাউন্ডারি মারা স্বর্ণা করেছেন ১৮ রান।

 

সংক্ষিপ্ত স্কোর—

নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৯/(ডি লিডি ৫০, সিগার্স ১৬; মারুফ ২/৩১, রিতু ১/১৭, রাবেয়া ১/২৬, সানজিদা ১/২৯, ফারিহা ১/৩২)

বাংলাদেশ: ১৯.১ ওভারে ১৪১/(জুয়াইরিয়া ৫০, শারমিন ৩৭*, দিলারা ২৬, স্বর্ণা ১৮*; ডি ল্যাঙ্গা ২/২৭)

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ: জুয়াইরিয়া ফেরদৌস।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More