দীপ্ত নিউজ
খেলা

বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথম বারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় ম্যাচ শেষে এক বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার সিরিজের শেষ ম্যাচে ইংলিশদের ১৬ রানে হারিয়ে বাংলাওয়াশের (হোয়াইট ওয়াশ) স্বাদ দিল টাইগাররা। যেকোনো ফরম্যাটের ক্রিকেটে ইংলিশদের বিপক্ষে প্রথমবার এমন কীর্তি গড়ল বাংলাদেশ।

 

আল/দীপ্ত