দীপ্ত নিউজ
খেলা

বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া চাইলেন সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া চাইলেন সাকিব
স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন ক্রিকেটার সাকিব আল হাসান

মাগুরায় ঈদুল আজহার নামাজ আদায় শেষে বাংলাদেশ ক্রিকেটের জন্য সকলের কাছে দোয়া চাইলেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ সময় তিনি দেশ এবং প্রবাসে থাকা সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার সকাল ৮টায় মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান।


ঈদের
জামাতে স্থানীয় মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন ক্রিকেটার সাকিব আল হাসান, মাগুরা–১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রমুখ।


নামাজ শেষে সাকিব আল হাসান, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়র মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ বছর জেলা ৪ উপজেলার ৪৬৪টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

 

কাশেমুর রহমান শ্রাবণ/মাসউদ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।