শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বাংলাদেশে সরকার পতনের কারণ জানালেন অজিত দোভাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাংলাদেশে সরকার পতনের কারণ জানালেন অজিত দোভাল

বাংলাদেশসহ কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পতনের পেছনে দুর্বল শাসন কাঠামোর প্রভাব ছিল বলে মন্তব্য করেছেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শুক্রবার (৩১ অক্টোবর) ভারতের জাতীয় ঐক্য দিবস উপলক্ষে এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

রাষ্ট্র পরিচালনায় কার্যকর শাসনব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দুর্বল শাসনব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়।

অজিত দোভাল বলেন, রাষ্ট্র গঠন, সুরক্ষা ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে শাসনব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এখন সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন ও উচ্চাকাঙ্ক্ষী, ফলে সরকারের জন্য তাদের সন্তুষ্ট রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, দুর্বল শাসনব্যবস্থা শুধু রাষ্ট্রীয় কার্যক্রম ব্যাহত করে না, বরং অনেক সময় সরকার পতনেরও কারণ হয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে আমরা এমন উদাহরণ দেখেছি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশটি এক নতুন শাসন মডেলে প্রবেশ করছে বলেও উল্লেখ করেন তিনি। অজিত দোভাল বলেন, প্রশাসনিক দুর্নীতি দমনে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনা হয়েছে, তা ভারতের শাসন কাঠামোতে ইতিবাচক প্রভাব ফেলছে।

তথ্যসূত্র: এনডিটিভি