শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

‘বাংলাদেশে নির্বাচন কবে, বিএনপির কাছে জানতে চেয়েছে রাশিয়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘বাংলাদেশে নির্বাচন কবে, বিএনপির কাছে জানতে চেয়েছে রাশিয়া’

বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, বিএনপির কাছে তা জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন।

রবিবার (৪ মে) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমীর খসরু বলেন, ‘দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেটাকে কীভাবে এগিয়ে নেয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। তাদের (রাশিয়ার) বাংলাদেশে বিশেষ করে ব্যবসা–বাণিজ্যের ক্ষেত্রে আগ্রহ রয়েছে।‘

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা (রাশিয়ার) বলেছেন, কত তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে, সে সম্পর্কে তারা জানতে চেয়েছেন।‘

আলোচনায় দুই দেশের জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনার কথাও উঠে এসেছে জানিয়ে আমীর খসরু বলেন, ‘রাশিয়া একটি এনার্জি রিচ কান্ট্রি। এ খাতে দুই দেশের মধ্যে কী ধরনের সহযোগিতা হতে পারে, তা নিয়ে কথা হয়েছে।‘

রুশ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা আরও বলেন, ‘কালচারালি রাশিয়া অনেক সমৃদ্ধ। বাংলাদেশের সঙ্গে সেই সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায়, তা–ও আলোচনায় এসেছে।‘