শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাংলাদেশের মানুষ জেগে উঠেছে – মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশের মানুষ জেগে উঠেছে – মির্জা ফখরুল

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এবার জেগে উঠেছে, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে ছাড়ব।

শনিবার (১৬ই সেপ্টেম্বর) দিনাজপুর কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে রংপুর থেকে দিনাজপুর অভিমুখী রোড মার্চ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আছে। এবার আর দেশের মানুষকে আর বোকা বানাতে পারবেনা। দেশের সকল বিরোধী রাজনৈতিক দল ইসলামী দলগুলো, বামফ্রন্টসহ কেউ আওয়ামী সরকারের অধীনে নির্বাচনে যাবেনা।

বিচার ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, তারা বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে গিলে ফেলেছে। আমাদের নেত্রীকে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফরমাইশি রায় সাজা দিয়েছে। বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ দলীয়করণ করে ফেলেছে এই অবৈধ সরকার।

মহাসচিব আরও বলেন, দেশের মানুষ ও আন্তর্জাতিক বিশ্ব বলছে ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচন ভালো হয়নি। তাই এবারের নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। এবার তরুণ সমাজ জেগে উঠেছে, এই অবৈধ সরকারের সংসদ বিলুপ্ত করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল‘সহ বিএনপির নির্বাহী কমিটির সদস্যরা ও দিনাজপুর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল প্রমুখ।

 

এসএ/দীপ্ত নিউজ