শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাঁশঝাড় থেকে নৈশ্য প্রহরীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাঁশঝাড় থেকে নৈশ্য প্রহরীর মরদেহ উদ্ধার

দিনাজপুরে চিরিরবন্দরে পুন্ট্রি ইউনিয়নে বাঁশ ঝাড় থেকে ফিলিমন বর্মন (৫৬) নামে একজন আদিবাসী নৈশ্য প্রহরীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে উপজেলার গমিরাহাট এলাকার বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফিলিমন গমিরা হাট এলাকার বাসিন্দা ও এলাকার তফসিলি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী।

বর্মনের ছেলে আমিন সরেন জানান, বাবা গত দুদিন ধরে নিখোঁজ। আমরা অনেক খোঁজাখুজি করছি বাবাকে পায়নি। শুক্রবার দুপুরে এলাকার স্থানীয় বাঁশঝাড়ের কাছে জমিতে গরু চড়াতে গিয়ে একটি মরদেহ দেখতে পায়। মরদেহের কথা শুনতে পেয়ে ছুটে এসে দেখি দেহটি আমার বাবার।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে প্রাথমিক সুরতাহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ।

 

সুলতান/এসএ/দীপ্ত নিউজ