শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বাঁধা উপেক্ষা করে জেলা স্বেচ্ছাসেবকদলের প্রতিনিধি সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাঁধা উপেক্ষা করে জেলা স্বেচ্ছাসেবকদলের প্রতিনিধি সভা

পিরোজপুরে পুলিশী বাঁধা উপেক্ষা করে প্রতিনিধি সভা করেছে জেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবকদলের প্রতিনিধি সভায় নেতাকর্মীরা আসার সময় বাঁধা দেয় পুলিশ। পুলিশের বাঁধা উপেক্ষা করে দলীয় কার্যালয়ে প্রতিনিধি সভায় দলে দরে যোগ দেয় নেতাকর্মীরা।

প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি নাসির উদ্দিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের মুক্তিযোদ্ধা ও গবেষনা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ।

এ ছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নাদিম শেখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচন নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করতে হবে।

কবির হোসাইন/শায়লা/দীপ্ত নিউজ