শিরোনাম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথে ফেরি চলাচলের উদ্বোধন করা হয়। একই সাথে উদ্বোধন হয়েছে সন্দ্বীপের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের বাস সার্ভিস।

সোমবার (২৪ মার্চ) সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। একই সময়ে বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক–ই আজম বীর প্রতীক, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আকতার ও প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী।

সোমবার দুপুরে সন্ধীপ উপজেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে ভার্চুয়াউদ্বোধনলি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

ইএ/দীপ্ত সংবাদ