শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
লাইফস্টাইল

বর্ষাকালে চুল পড়া রোধে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বর্ষাকালে চুল পড়া রোধে করণীয়

বর্ষাকাল এলে অনেকেরই চুল পড়া বেড়ে যায়। এর প্রধান কারণ হলো বৃষ্টির দিনের স্যাঁতস্যাঁতে পরিবেশ। চুলের গোড়া না শুকালে খুশকি বা ফাঙাল ইনফেকশন হতে পারে। তাই বর্ষাকালে চুলের যত্নে বিশেষ সচেতন হতে হবে।

বিশেজ্ঞরা বলছেন, বর্ষাকালে চারপাশে আর্দ্রতা বেশি থাকে। যে কারণে আমাদের স্ক্যাল্প তৈলাক্ত হয়ে যায়। এর ফলে ভেঙে যেতে পারে চুল। এছাড়া চুল পড়ার আছে আরও কিছু কারণ। তার মধ্যে একটি হলো পুষ্টির অভাব বা পাকস্থলির সমস্যা। আবার কিছু ভুল অভ্যাসও আপনার চুল পড়ার পরিমাণ বাড়িয়ে দিতে পারে।

বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। তবে এসময় বৃষ্টির পানিতে ভেজা এড়িয়ে চলতে হবে। কখনো ভিজলেও আবার বাড়িতে গোসল করতে হবে। এক সময় বৃষ্টির পানি আমাদের জন্য উপকারী ছিল। তবে বর্তমানে দূষণ বৃদ্ধি পাওয়ার ফলে এই পানির উপকারিতা কমে গেছে অনেকটাই। তাই বৃষ্টিতে ভিজলেও আবার গোসল করে নিতে হবে। এতে চুলের ক্ষতি হওয়া থেকে রক্ষা পাবেন।

বর্ষাকালে চুলে খুশকির সমস্যা বেড়ে যায় অনেকটাই। এসময় চুলকে খুশকি থেকে রক্ষা করার জন্য সচেতন হতে হবে আপনাকেই। চুলের গোড়ায় যেন ময়লা না জমে বা অপরিষ্কার না থাকে, সেদিকে খেয়াল রাখুন। এসময় ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যায়। তাই প্রতিদিন চুল পরিষ্কার পানিতে দিয়ে ধোয়া প্রয়োজন। সেইসঙ্গে চিরুনিও পরিষ্কার রাখতে হবে। দিনে দুইবার চুল আঁচড়াবেন। হেলমেট ব্যবহার করলে তার নিচে একটি সুতির রুমাল ব্যবহার করবেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।