শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ক্রিকেট

বরিশাল-রাজশাহীর ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরিশাল-রাজশাহীর ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল

দুপুরে শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসর। শুরুতেই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। মিরপুর শেরে বাংলায় দিনের প্রথম ম্যাচটি শুরু হবে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে।

সন্ধ্যায় আরেকটি ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায়।

তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, শান্ত, এবাদত—বরিশালে দেশি তারকাদের ছড়াছড়ি। আসরের সবচেয়ে বড় বিদেশি তারকা পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি আর ক্যারিবীয় কাইল মেয়ার্সদের নিয়ে বরিশাল দল ভয় ধরাচ্ছে সব প্রতিপক্ষের মনে।

সবশেষ ২০২০ সালে বিপিএলে অংশ নিয়েছিল রাজশাহী। সেবার রাজশাহী রয়্যালস নামে শিরোপা জিতেছিল তারা। মাঝের আসরগুলোতে ছিল না। এবার তাসকিন, বিজয়, আকবর, জিসানদের নিয়ে দল গড়েছে দুর্বার রাজশাহী নামে। এই দলে বিদেশিদের তালিকায় নেই নামকরা কেউ। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস আর লঙ্কান লাহিরু সামারাকুন– এমন প্লেয়ারদের নিয়েই রাজশাহীর স্কোয়াড। হেডকোচ হিসেবে রাজশাহী নিয়েছে ইজাজ আহমেদকে। নিজের দল নিয়ে আশাবাদী এই পাকিস্তানি।

আল