শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরিশাল থেকে লঞ্চ ও বাস চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বরিশাল থেকে লঞ্চ ও বাস চলাচল শুরু

বরিশাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। এছাড়া ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে লঞ্চ।

বুধবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে বাস ও লঞ্চ চলাচল শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় নথুল্যাবাদ এবং রুপাতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে গিয়েছে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস। তবে যাত্রী কম থাকায় দূরপাল্লার রুটের বাস চলাচল করছে সীমিত আকারে।

সকাল ৯টা থেকে কারফিউ শিথিল করায় নাগরিক জীবনে স্বস্তি ফিরেছে। তবে মেট্রোপলিটন পুলিশের পূর্ব ঘোষণা অনুযায়ী সন্ধ্যা ৬টার পর থেকে কারফিউ অব্যাহত থাকবে।

এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতে চারদিন আটকে থাকার পড়া দেড়শত পর্যটককে নিরাপদে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী।

জুয়েল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ