শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরিশাল ক্যাডেট কলেজে পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরিশাল ক্যাডেট কলেজে পুনর্মিলনী অনুষ্ঠিত

 

বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের তিন দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ নবেম্বর) জেলার রহমতপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে, কুচকাওয়াজ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজ প্রদর্শন করে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে সেনাবাহিনী প্রধান সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের তৈরি করার আহ্বান জানান।

পরে আগত শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে কেক কাটেন তিনি।

এদিকে মিলন মেলা উপলক্ষে সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা সংগীত ও সংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে অংশ নেন।

 

এসএ/দীপ্ত নিউজ