শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

ঝালকাঠির নলছিটিতে রুবেল গাজী (২২) নামের এক যুবককে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে বরিশাল–পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী।

ঝালকাঠির নলছিটি দপদপিয়া কাঠেরঘর এলাকার বরিশাল কুয়াকাটা সড়কে শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টায় শুরু করে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী।

অবরোধ কালে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সঠিক বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয়া হয়।

মানববন্ধনে নিহতের বাবা জসীম গাজী জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার কয়া এলাকায় স্থানীয় প্রতিপক্ষ অহিদুল ইসলাম মৃধা ও রফিক মৃধা, সোহেল মাঝি, সাইদুল ফকির, সালাম ফকিরসহ ১৭–১৮ জন মিলে রুবেল গাজীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে প্রথমে বরিশাল শের–ই–বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর ২০২৩ ইং বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসলে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। নিহতর স্বজনদের কান্নায় বাতাস ভাড়ি হয়ে যায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সঠিক বিচারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

 

 

খালিদ হাসান/পূর্ণিমা/দীপ্ত নিউজ