দীপ্ত নিউজ
বাংলাদেশ

বরিশালে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে ইমাম সমিতির র‌্যালী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরিশালে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে ইমাম সমিতির র‌্যালী
ছবি: সংগৃহীত

বরিশালে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে বর্নাঢ্য র‌্যালী করেছে জাতীয় ইমাম সমিতি। বুধবার (২২মার্চ) সকালে রমজানের তাৎপর্য তুলে ধরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা করে মহানগর ইমাম সমিতি।

অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী থেকে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানানো হয়।

জাতীয় ইমাম সমিতি মহানগর সভাপতি কাজী আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ।

বক্তব্য রাখেন মহানগর ইমাম সমিতির সাধারন সম্পাদক মাওলানা মো. সামসুল আলম, মাওলানা আবুদর রব ও মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ। বক্তারা রমজানের পবিত্রতা রক্ষার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

অনু/দীপ্ত সংবাদ