শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরিশালে বাসে অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরিশালে বাসে অগ্নিসংযোগ

বরিশাল নগরীতে গভীর রাতে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাশিপুর এলাকার হাসান মার্কেট সংলগ্ন ভূইয়া সড়কে আর্মড ব্যাটালিয়ন কমান্ডারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এতে তাৎক্ষণিক কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসের মধ্যে থাকা হেলপার জীবন বাঁচাতে দগ্ধ অবস্থায় গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।

জানা গেছে, ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে মা এন্টারপ্রাইজ নামের একটি থামানো বাসে হঠাৎ আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় বাসের হেলপার শাওন (১৫) বাস থেকে লাফ দিয়ে বাইরে এসে চিৎকার করলে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।

বাস চালক মোহাম্মদ ওয়াসিম  জানান, ট্রিপ না থাকায় বাসটি এখানে পার্কিং করা হয়েছিল, গভীর রাতে দুর্বৃত্তরা এসে অগ্নিকাণ্ড ঘটিয়েছে। 

বরিশাল দক্ষিণ ফায়ার স্টেশনের অফিসার মো. বাহাউদ্দিন জানান, রাত সাড়ে তিনটার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান তারা। ততক্ষণে  পুরো বাসের ভেতর পুড়ে যায়।

 

মর্তুজা জুয়েল/মোরশেদ আলম/দীপ্ত নিউজ