
বরিশালে অবরোধের সমর্থনে মাঠে নেই বিএনপি

সারাদেশে পঞ্চম দফায় বিএনপি–জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। বরিশালে অবরোধের সমর্থনে মাঠে নেই বিএনপির নেতা কর্মীরা।
অবরোধ উপেক্ষা করে ভোর থেকে বরিশালে চলাচল করছে লঞ্চ ও বাস।
লঞ্চে অগ্নিসংযোগ করে নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগে মহানগর ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ।
জেলার সরকারি–বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ধরনের দপ্তরীক কর্মকান্ড স্বাভাবিক রয়েছে।
এসএ/দীপ্ত নিউজ








