শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরগুনায় হৃদয় হত্যা মামলার রায় আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরগুনায় হৃদয় হত্যা মামলার রায় আজ
হৃদয় হত্যা মামলার রায়

বরগুনার আলোচিত হৃদয় হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৯ অভিযুক্তের রায় আজ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মশিউর রহমান খান এ রায় ঘোষণা করবেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর এ মামলার রায়ের জন্য দিন ধার্য করেন আদালত। 

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৫ মে ঈদুল ফিতরের দিন বুড়িরচর ইউনিয়নের গুলবুনিয়া পায়রা নদীর তীরে বেড়াতে যান এসএসসি রেজাল্ট প্রত্যাশী হৃদয়। এ সময় পূর্ব শত্রুতার জের ও হৃদয়ের সঙ্গে থাকা এক বান্ধবীকে উত্যক্তের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে বাকবিতন্ডা হয় তার। এতে অভিযুক্তরা একত্রিত হয়ে দেশীয় অস্ত্রসহ লাঠি দিয়ে হামলা চালিয়ে হৃদয়কে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের–ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ মে মারা যায় হৃদয়। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪–১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন হৃদয়ের মা ফিরোজা বেগম।

এ দিকে ঘটনার দিন সন্ধ্যায় হৃদয়ের উপর হামলা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সেই ভিডিও দেখে আসামিদের গ্রেপ্তার শুরু করে পুলিশ।

এ ঘটনায় ২০২০ সালের ১৬ নভেম্বর ৯ জন প্রাপ্তবয়স্ক ও ১৯ জন অপ্রাপ্তবয়স্ককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ মামলার প্রাপ্তবয়স্ক অভিযুক্তদের বিচার কাজ চলমান থাকার পাশাপাশি সকল অভিযুক্ত জামিনে রয়েছেন। আর অপ্রাপ্তবয়স্ক ১৯ অভিযুক্তের মধ্যে ১৬ জন কারাগারে রয়েছেন। বাকি তিনজন পলাতক রয়েছেন।

শাহ্ আলী/পূর্ণিমা/দীপ্ত নিউজ