শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরগুনায় শিশু আইন ২০১৩ বাস্তবায়ন শীর্ষক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরগুনায় শিশু আইন ২০১৩ বাস্তবায়ন শীর্ষক সভা অনুষ্ঠিত

 

বরগুনায় শিশু আইন ২০১৩ বাস্তবায়ন শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় বরগুনা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সভার আয়োজন করেন স্ট্রেনথেনিং ক্যাপাসিটি অব জুডিসিয়াল সিস্টেম ফর চাইল্ড প্রোটেকশন ইন বাংলাদেশ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন এসসিজেএসসিপিবি প্রকল্প ফিল্ড কো–অর্ডিনেটর জুলহাস মোল্লা।

অনুষ্ঠানে তারা আলোচনা করেন, আইনের সংস্পর্শে আসা শিশু ও সুবিধাবঞ্চিত শিশুর যত্ন, পরিচর্যা ও সুরক্ষার নিশ্চয়তা বিধান করা। এই আইনের প্রাসঙ্গিক ব্যক্তিবর্গ হচ্ছে শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা, বিচারক, শিশু আদালত।

বরগুনা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল মশিউর রহমান খান অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মাদ মাহবুব আলম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরগুনা, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা, জেলা সমাজসেবা কর্মকর্তা, জেলা লিগ্যাল এইড কর্মকর্তার প্রতিনিধি, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটরগণ, জেলা তথ্য অফিসার, ছয়টি থানার অফিসার্স ইনচার্জ ও শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাগণ।

 

এসএ/দীপ্ত নিউজ