শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরগুনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরগুনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

 

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ট্রলার থেকে সিটকে পড়ে নিখোঁজ হওয়া জেলে আউয়াল (২৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) বিকেলের দিকে বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা সংলগ্ন লালদিয়ার চর থেকে মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

এর আগে শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে নদীর লালদিয়া চর থেকে দক্ষিণে জেলে আউয়াল নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।

আউয়াল পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজুজ্জামান বলেন, শনিবার জেলে আউয়াল নিখোঁজ হওয়ার পর থেকেই অনুসন্ধান অব্যাহত ছিল। রবিবার তার মরদেহ পাওয়া যায়।

জানা গেছে, শনিবার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের ইউনুস মিয়ার নাম বিহীন একটি ট্রলারে আউয়াল, জাহাঙ্গীর মাঝি, শাকিল ও রনি মাছ ধরছিলেন। সে সময় বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে যান আউয়াল আর বাকি তিনজন জ্ঞান হারিয়ে ফেলেন।

 

এসএ/দীপ্ত নিউজ