শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরগুনায় ইন্টার্ন নার্সদের লাগাতার কর্মবিরতির ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরগুনায় ইন্টার্ন নার্সদের লাগাতার কর্মবিরতির ঘোষণা

ইন্টার্ন নার্সদের ভাতার দাবীতে বরগুনা মানববন্ধন করেছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন।

রবিবার (১ অক্টোবর) বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে তারা। মানববন্ধন শেষে বরগুনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রেরণসহ লাগাতার কর্মবিরতির ঘোষনা করেন।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, বরগুনা জেলা শাখার সভাপতি ইসরাত জাহান মিতু ও সহ–সভাপতি মো. আবু তাহেরসহ মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নাসিং সাইন্স এন্ড মিডওয়াইফারি পাশ করে তারা ইন্টার্ন করছেন। সরকারী গেজেটে ইন্টার্ন নার্সদের ৭ হাজার টাকা করে প্রতিমাসে ভাতা দেয়ার কথা থাকলেও তারা কোনো ভাতা পাচ্ছেন না। ইতিপূর্বেও তারা ভাতার দাবী করেছেন। ভাতা দেয়া না হলে আজ থেকে তারা লাগাতার কর্মবিরতি পালন করা হবে বলে জানান তারা।

 

শাহ্ আলী/মোরশেদ আলম/দীপ্ত নিউজ