শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বয়স্কদের জন্য ‘বিশেষ গাড়ি’র ব্যবস্থা করছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বয়স্কদের জন্য ‘বিশেষ গাড়ি’র ব্যবস্থা করছে সৌদি

বয়স্ক ও শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন ওমরাহ পালনকারীদের জন্য প্রায় ৯ হাজার ইলেক্ট্রিক গাড়ির ব্যবস্থা করেছে সৌদি আরব। ওমরাহ পালন ও পবিত্র দুই মসজিদে যাতায়াতের সময় ওমরাহকারীরা যেন সমস্যার সম্মুখীন না হন, সেজন্য এই পদেক্ষপ নিয়েছে দেশটি।

মঙ্গলবার (৭ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ বলেছে, বয়স্ক ‍ও শারীরিক বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ২৪ ঘণ্টা ইলেক্ট্রিক গাড়ি সরবরাহ করা হবে। চলাচলে সমস্যা রয়েছে এমন লোকজনের ওমরাহর প্রয়োজনীয় কাজ সহজে সম্পাদন করতে সহায়তা করবে।

জানা যায়, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ব্যবহারের জন্য ৯ হাজারের বেশি ইলেক্ট্রিক গাড়ি রয়েছে। তানাকল (পরিবহন) নামের একটি অ্যাপের মাধ্যমে এসব গাড়ি অগ্রিম বুক করতে পারবেন ব্যবহারকারীরা।

এছাড়াও অ্যাপটি দিয়ে টিকিটও কেনা যাবে। আর অ্যাপটি ব্যবহারের ফলে গাড়ির বিতরণ ও টিকিট বিক্রির স্থানের ভিড়ও এড়ানো যাবে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) বলেছে, পবিত্র দুই মসজিদে মানুষের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য স্মার্ট অ্যাপ ও রোবটের মতো উচ্চ-প্রযুক্তি নির্ভর সেবা চালু করেছে কর্তৃপক্ষ।

গত কয়েক মাসে ওমরাহ পালনকারীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে সৌদি আরব। এরই অংশ হিসেবে পর্যটক ভিসায় সৌদিতে গিয়ে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ওমরাহ পালনের সুবিধাও চালু করেছে দেশটি।

 

এমি/দীপ্ত