শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বন্যা: ফেনীতে নতুন করে আরও ১০ গ্রাম প্লাবিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বন্যা: ফেনীতে নতুন করে আরও ১০ গ্রাম প্লাবিত

ফেনী জেলায় বন্যায় নতুন করে আরও ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল থেকে শুক্রবার (১১ জুলাই) সকাল পর্যন্ত এসব গ্রাম প্লাবিত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

নতুন প্লাবিত হওয়া গ্রামের মধ্যে ৪টি ফেনী সদর উপজেলা, ৫টি ছাগলনাইয়া উপজেলা ও ১টি দাগনভূঞা উপজেলায়। বন্যার কারণে ৫ উপজেলায় এখনো বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

ফেনী–ফুলগাজী ও ফেনী–ছাগলনাইয়া আঞ্চলিক সড়ক দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ছোট আকারের যান চলাচল বন্ধ রয়েছে। জেলার ৮২টি আশ্রয়কেন্দ্রে শুক্রবার সকাল পর্যন্ত ৯ হাজার ২০০ বাসিন্দা অবস্থান করছেন।

ফেনী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন বলেন, নতুন করে তিন উপজেলার আরও অন্তত ১০ গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে কাজ করছে জেলা প্রশাসন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ জুলাই) রাত পর্যন্ত পরশুরাম ও ফুলগাজী উপজেলা বন্যাকবলিত এলাকা থেকে অন্তঃসত্ত্বা নারী, অসুস্থসহ ১৮ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবক দল।

 

এসএ