শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খেলা

বন্যার কারণে স্থগিত রিয়াল মাদ্রিদের ম্যাচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বন্যার কারণে স্থগিত রিয়াল মাদ্রিদের ম্যাচ

ভ্যালেন্সিয়াতে আগামীকাল শনিবার রিয়াল মাদ্রিদের লা লিগা ম্যাচ স্থগিত করা হয়েছে। এই শতাব্দির ভয়াবহ বন্যার কবলে পড়েছে স্পেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশন গত বৃহস্পতিবার জানায়, লা লিগার অনুরোধে আগামী সপ্তাহে ভ্যালেন্সিয়ান অঞ্চলের সবগুলো ম্যাচের নতুন সূচি করা হবে।

বন্যায় অন্তত ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ বহু মানুষ। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ হানা দেওয়ার পর স্প্যানিশ সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে।

এর আগে গত বুধবার কোপা দেল রের চারটি ম্যাচও স্থগিত করার ঘোষণা দেয় আরএফইএফ। নারী ফুটবলে স্থগিত করা হয়েছে লিগা এফ–এর দুটি ম্যাচ। যার একটি রিয়ালের বিপক্ষে লেভান্তের ম্যাচ।

আল/ দীপ্ত সংবাদ