শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
প্রবাস

বন্যায় ক্ষতিগ্রস্থদের জাপান প্রবাসীদের সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বন্যায় ক্ষতিগ্রস্থদের জাপান প্রবাসীদের সহায়তা

 

দেশের পূর্ব–দক্ষিণ অঞ্চলে স্মরণ কালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় জাপান প্রবাসীদের পক্ষ থেকে ‘টোকিও বৈশাখী মেলা‘ কমিটি দশ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) টোকিও বৈশাখী মেলা কমিটির প্রধান সমন্বয়ক ড. শেখ আলীমুজ্জামান সচিবালয়ে উপস্থিত হয়ে দায়িত্বরত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীর প্রতীক–এর কাছে দশ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

দেশের দুর্যোগ মোকাবিলায় জাপান প্রবাসীরা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে। ২০০৭ সালে সাইক্লোন সিডর ও বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় জাপান প্রবাসীরা ৩০ লক্ষ টাকা এবং বস্ত্রসম্ভার প্রেরণ করেছিলেন।

দল–মত নির্বিশেষে সর্বস্তরের জাপান প্রবাসীদের নিয়ে গঠিত ‘টোকিও বৈশাখী মেলা‘ কমিটি, জাপানে বাংলা নববর্ষ উদযাপনের পাশপাশি জাপান ও বাংলাদেশে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে নিয়োজিত।

 

এসএ/দীপ্ত সংবাদ