শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বন্ধ হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বন্ধ হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাতিসংঘের কপ–টোয়েন্টি এইট জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে করা খসড়া চুক্তিটি অবশেষে অনুমোদন পেয়েছে।

ইতিহাসে এ প্রথম জীবাশ্ম জ্বালানি নিয়ে কোনো চুক্তি হলো। নতুন চুক্তিতে কঠোর ভাষায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে।

এতে পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের কথা না বলে স্পষ্টভাবে সরে আসার কথা বলা হয়। খসড়া এ চুক্তিটিতে সম্মেলনে যোগ দেয়া প্রায় ২০০টি দেশ স্বাক্ষর করেছে।

আরও পড়ুন: সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

এর আগে মঙ্গলবার কপ–টোয়েন্টি এইট জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধের কারণে চুক্তি হওয়ার বিষয়ে জটিলতা তৈরি হয়। সম্মেলনের আলোচনা বাড়তি সময়ে গড়ায়। রাতভর আলোচনা শেষে বুধবার নতুন চুক্তির ঘোষণা আসে।

কপ–টোয়েন্টি এইট সম্মেলনের পর্দা মঙ্গলবার নামার কথা থাকলেও জীবাশ্ম জ্বালানি নিয়ে ঐকমত্যে না পৌঁছানোর কারনে বাড়তি সময় নিতে হয়।

 

এসএ/দীপ্ত নিউজ