শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বন্ধ থাকার পর দুই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বন্ধ থাকার পর দুই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশায় দীর্ঘ পৌনে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে এবং সোয়া ৮ ঘণ্টা পর আরিচা–কাজিরহাট নৌপথের ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ে বাণিজ্য শাখার ডিজিএম নাসির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির হোসেন বলেন, শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ অবস্থায় নৌপথে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে রাত ১১টার দিকে পাটুরিয়া–দৌলতদিয়া এবং রাত সাড়ে ১১টার দিকে আরিচা–কাজিরহাট—এই দুটি নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

তিনি আরও জানান, দীর্ঘ সময় দুটি ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও আরিচা ঘাটে অনেক যানবাহন আটকে পড়েছিল। তবে ফেরি চলাচল শুরু হওয়ায় সেগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। পাটুরিয়া–দৌলতদিয়া রুটে ১২টি এবং আরিচা–কাজিরহাট রুটে ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

 

এসএ