শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বন্ধুদের সাথে নদীতে নেমে যুবক নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বন্ধুদের সাথে নদীতে নেমে যুবক নিখোঁজ

নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুদের সাথে মেঘনা নদীতে গোসল করতে নেমে জোয়ারের পানিতে আমির হোসেন (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। তার সাথে থাকা অপর দুই বন্ধুকে স্থানীয় জেলেরা উদ্ধার করেছেন।

শনিবার (৮ জুলাই) বিকেলে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শিউলি একরাম বাজার সংলগ্ন বোয়ালখালী ঘাটে এই ঘটনা ঘটে।

নিখোঁজ আমির উপজেলার চর জুবলি ইউনিয়নের আলী আহমদ চৌকিদারের ছেলে। তিনি নিজ সুবর্ণচরে রাজমিস্ত্রির কাজ করতেন।

আমিরের জেঠাতো ভাই শামছু জানান, আমির শনিবার বিকাল চারটায় ১০/১২ জন বন্ধু মিলে চর জুবলি থেকে বোয়ালখালী মেঘনা নদীর পাড়ে যান । নদীতে ভাটা থাকায় তারা তিন বন্ধু পায়ে হেঁটে নদীর প্রায় ১০০ মিটার দূরে যান। হঠাৎ জোয়ার এলে তারা নদীর পানিতে ভেসে যান। স্থানীয় জেলেরা দুইজনকে জীবিত উদ্ধার করতে পারলেও আমিরের কোন খোঁজ পাননি।

চেয়ারম্যান মহি উদ্দিন জানান, আমিরের পরিবারের সদস্যরা নদীতে তার নিখোঁজের বিষয়টি আমাদেরকে জানান। আমরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি।

 

নাসিম/এসএ/দীপ্ত নিউজ