
বন্ধন এক্সপ্রেস ট্রেনে অভিযান, মদ ও ভারতীয় পণ্যসহ আটক ৫

যশোরের বেনাপোল রেলস্টেশনে কোলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে টাস্কফোর্সের অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বিদেশি মদ ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্যসহ ৫ জনকে আটক করেছে। রবিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বেনাপোল রেল ষ্টেশনে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশ ১১ লাখ টাকা ও বিজিবি ১০ লাখ টাকা এছাড়াও কাস্টমস বিপুল পরিমাণ মদ ও কসমেটিকস আটক করেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম জানান, রেল যাত্রীসেবা বাড়াতে ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে । এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ট্যাক্সফোর্স কোলকাতা- খুলনা গামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে রবিবার (৯ এপ্রিল) সকালে অভিযান পরিচালনা করে।
এসময় ভারতীয় মদ, শাড়ি, থ্রী-পিস, বিপুল পরিমাণ পোশাক ও কসমেটিক্স পণ্যসহ পাঁচজন চোরাচালানকারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, ঈদ সামনে রেখে বন্ধন এক্সপ্রেস ট্রেনে চোরাচাল বৃদ্ধি পেয়েছে। যা প্রতিরোধে এবং রেলস্টেশনে বহিরাগতদের রুখতে পরবর্তীতে আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে।
বেনাপোল কাস্টমসের পক্ষে অভিযানে উপস্থিত ছিলেন, উপ-কমিশনার তানভীর আহম্মেদ এবং জেলা টাস্কফোর্সের নেতৃত্ব দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।
এসময় যশোর-৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া এবং রেল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমি/দীপ্ত





