বদলে যাচ্ছে অর্থবছরের সময়কাল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যমান ১ জুলাই থেকে ৩০ জুনের পরিবর্তে নতুন অর্থবছর হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ।

তবে পরিবর্তনের জন্য ২০২৭২৮ অর্থবছরকে অন্তর্বর্তী বা ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। ওই অর্থবছর জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে শেষ হবে। এরপর ২০২৮২৯ অর্থবছর থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাইআগস্টে বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ চলায় একদিকে কাজের সময় বাড়ে, অন্যদিকে গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে বাড়ে জনদুর্ভোগ। এপ্রিল থেকে মার্চ অর্থবছর চালু হলে বর্ষা শুরুর আগেই অবকাঠামোগত উন্নয়নকাজ শেষ করার সুযোগ তৈরি হবে।

অর্থবছর পরিবর্তনের কার্যক্রম সমন্বয়ে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ ও অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। পরিবর্তনের জন্য সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭এ প্রয়োজনীয় সংশোধন করতে হবে।

এ ছাড়া নতুন অর্থবছরের সঙ্গে সামঞ্জস্য রাখতে সরকারের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থায়ও পরিবর্তন আনা হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More