শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বঙ্গোপসাগরে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ৩০ জেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বঙ্গোপসাগরে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ৩০ জেলে

কক্সবাজার জেলার কুতুবদিয়ার পশ্চিম বঙ্গোপসাগরে ১০টিরও বেশি মাছ ধরার ট্রলার ডুবে ৩০ জন মাঝি–মাল্লা নিখোঁজ হয়েছেন।

বুধবার (২ আগস্ট) উপজেলার বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম ও মৎস্যজীবী লীগ ফেডারেশন কুতুবদিয়া শাখার সভাপতি আবুল কালাম আযাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফিরে আসা মাঝিমাল্লারা জানান, বুধবার ভোরে সাগরে মাছ ধরার সময় তীব্র বাতাস শুরু হয়। এ সময় ট্রলারগুলো কূলে ফিরে আসতে শুরু করেন। কিন্তু কুতুবদিয়ার পশ্চিমে সকাল ৮টা থেকে ৯টায় হঠাৎ উত্তাল ঢেউয়ে ১০টিরও অধিক মাছ ধরার ট্রলার মাঝি–মাল্লাসহ ডুবে যায়। এ সময় ট্রলারের শ্রমিকরা অন্যান্য নৌযানে করে কূলে ফিরতে পারলেও ডুবে যাওয়া ৩০ জন শ্রমিকের এখনও খোঁজ মেলেনি।

সভাপতি আবুল কালাম আযাদ জানান, বুধবার সকাল ৯টায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় কিছু মাঝিমাল্লা অন্যান্য নৌকাযোগে কূলে ফিরতে পারলেও অর্ধশতাধিক মাঝি–মাল্লা নিখোঁজ রয়েছেন।

শায়লা/ দীপ্ত নিউজ