শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বঙ্গবন্ধু মাগুরা জেলা ফুটবল লীগ ফাইনাল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বঙ্গবন্ধু মাগুরা জেলা ফুটবল লীগ ফাইনাল অনুষ্ঠিত

 

মাগুরায় বঙ্গবন্ধু মাগুরা জেলা প্রথম বিভাগ ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (৬ অক্টোবর) বিকালে বীর মুত্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ফাইনাল খেলায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমী ৩–০ গোলের ব্যবধানে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ।

খেলা শেষে মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, ইনসেপ্টা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের ডিজিএম জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জেলা ফুটবল এসোসিয়েশন মাগুরা এ লীগের আয়োজন করে। ৮ সেপ্টেম্বর এই ফুটবল লীগের উদ্ধোধন হয়। মাসব্যাপী এ লীগে ১২টি ফুটবল দল অংশ নেয় ।

 

এসএ/দীপ্ত নিউজ