শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে হারিকেন ‘মিল্টন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে হারিকেন ‘মিল্টন’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এগিয়ে যাচ্ছে হারিকেন ‘মিল্টন‘। স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) রাতে এটি ক্যাটাগরি–৫ মাত্রার হারিকেনে রূপ নেয়।

আবহাওয়া বিষয়ক সংস্থা জানিয়েছে, শক্তিশালী এ সামুদ্রিক ঝড়টি পশ্চিমাঞ্চলীয় গালফ উপকূলে আঘাত হানবে। হ্যারিকেনের প্রভাবে ওই অঞ্চলে বন্যা এবং ৮ থেকে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। সতর্কতার জন্য হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে হারিকেন হেলেনের প্রভাবে যুক্তরাষ্ট্রে অন্তত ২২৬ জন মারা যায়। বাস্তুচ্যুত হয় হাজার হাজার মানুষ।