শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফ্যাসিবাদ তাড়িয়েছি কোনও মুসিবত আনার জন্য নয়: হাসনাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফ্যাসিবাদ তাড়িয়েছি কোনও মুসিবত আনার জন্য নয়: হাসনাত

আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার মুসিবত আনার জন্য নয়। কোনো কোনো রাজনৈতিক দল মুসিবত হয়ে আসার চেষ্টা করছে। আমরা যেভাবে ফ্যাসিবাদ তাড়িয়েছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যেমন অবস্থান ছিল, তেমনি যারা নতুন করে ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও আমাদের একই অবস্থান থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দেবিদ্বার উপজেলায় সাংবাদিকদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের পর এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছি, সেক্ষেত্রে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রাখবেন। কোনো ধরনের পেশিশক্তি, কোনো ধরনের রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করবেন না। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমেই জনগণের রাজনৈতিক দলগুলোর ওপর মতামত গড়ে ওঠে। নাগরিক পার্টি যে বার্তা মানুষের কাছে পৌঁছাতে চায় আপনারা অখণ্ডিত ও বস্তুনিষ্ঠতার মধ্য দিয়ে তা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেবেন

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, কোটা আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে এক দফা আন্দোলন এবং আজকে ফ্যাসিবাদত্তোর বাংলাদেশে গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা, নিরলস পেশাদারির মধ্য দিয়ে সমাজের বাস্তব চিত্র উঠে আসছে। গণমাধ্যমে এই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত থাকবে।

জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দেওয়া প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। এরপর আমাদের প্রাথমিক কাজ হচ্ছে দলের নিবন্ধন করা। তারপর দলের সাংগঠনিক বিস্তারের প্রয়োজন রয়েছে। আমরা প্রথমত মনোযোগ দিচ্ছি সাংগঠনিক বিস্তারের দিকে। যেটির মধ্য দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবো। আমরা গণতান্তিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি। ইলেকট্রোরাল প্রসেসের মাধ্যমে আমাদের এগোতে হবে।

 

এসএ