দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

ফেসবুকে স্বয়ংক্রিয়ভাবে ফ্রেন্ড রিকুয়েস্ট চলে যাওয়া নিয়ে ক্ষমা চাইল মেটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেসবুকে স্বয়ংক্রিয়ভাবে ফ্রেন্ড রিকুয়েস্ট চলে যাওয়া নিয়ে ক্ষমা চাইল মেটা
প্রতীকী ছবি

সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে ফ্রেন্ড রিকুয়েস্ট চলে যাওয়া নিয়ে এক আজব সমস্যায় পড়েছিলেন। কারো প্রোফাইলে ঢুকলেই স্বয়ংক্রিয়ভাবে তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছিল।

এ নিয়ে অনেক ব্যবহারকারীকে স্ক্রিনশট এবং ভিডিও পোস্ট করতেও দেখা গেছে। পরে অবশ্য ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা বিষয়টির জন্য ক্ষমা প্রার্থনা করেছে।

মার্কিন সংবাদমাধ্যম ডেইলি বিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে মেটার এক মুখপাত্র জানান, একটি বাগের কারণে ফেসবুকে এমন সমস্যা হয়েছিল। তিনি জানান, এরই মধ্যে এই সমস্যার সমাধান করা হয়েছে।

গত ১২ মে কারো প্রোফাইলে ঘুরে এলেই স্বয়ংক্রিয়ভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছিল বলে অভিযোগ করেন ফেসবুক ব্যবহারকারীরা। বাংলাদেশ, ফিলিপাইন এবং শ্রীলঙ্কার ফেসবুক ব্যবহারকারীরা এমন সমস্যায় পড়েন বলে জানিয়েছিলেন। এটি ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা ও প্রোফাইলের নিয়ন্ত্রণ অধিকারের লঙ্ঘন বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

ফেসবুক এক সংবাদমাধ্যমকে জানায়, অ্যাপের একটি আপডেটে আমরা এই সমস্যা দূর করেছি। ভুলবশত কিছু ব্যক্তির কাছে এই ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গিয়েছিল। আমরা এটাকে আটকে দিয়েছি। এমন হওয়ার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

এফএম/দীপ্ত নিউজ