শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ফেলে দেয়া কাঠ দিয়ে মনোমুগ্ধকর ভাস্কর্য তৈরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেলে দেয়া কাঠ দিয়ে মনোমুগ্ধকর ভাস্কর্য তৈরি

অব্যবহৃত শুকনো কাঠের ডাল দিয়ে, মনোমুগ্ধকর ভাস্কর্য তৈরি করেছেন মন্টিনিগ্রোর এক ভাস্কর। এখন অনেকেই তাকে দিয়ে ভাস্কর্য তৈরি করাচ্ছেন।

বনের মধ্যে অনন্য সব ভাস্কর্য। গাছের ডালে মুখ রেখে অবাক তাকিয়ে থাকা এক বৃদ্ধের মুখের আদলে, তৈরি করা হয়েছে পাখির বাসা। রয়েছে ঐতিহ্যবাহী পোশাক পরা ব্যক্তি আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা বয়স্ক এক নারীর ভাস্কর্যও। উত্তর মন্টিনিগ্রোর কোলাসিন শহরের পার্বত্য অঞ্চলে গেলে দেখা মেলে এসব মনোমুগ্ধকর ভাস্কর্যের। সবই পড়ে যাওয়া গাছের শুকনো ডাল দিয়ে তৈরি। অথচ কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই সাসা দুলোভিক নামের ৩৩ বছর বয়সী এই শিল্পীর।

তিনি বলেন “দেড় বছর ধরে আমি এই শিল্পের সাথে জড়িত। পাহাড়ে খোলা একটি গ্রীষ্মকালীন চারণভূমি সাজানোর জন্য কাঠের ভাস্কর্য তৈরি করেছিলাম। সেখান থেকেই আমার এ কাজের শুরু।”

শখ থেকে শুরু হলেও, নিজের প্রতিভা কাজে লাগিয়ে নানা ধরনের ভাস্কর্য তৈরি করে জীবিকা নির্বাহ করছেন এই শিল্পী।