শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
পরিবেশ

ফের দুই দিনের হিট অ্যালার্ট জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফের দুই দিনের হিট অ্যালার্ট জারি
সংগৃহীত ছবি

চার বিভাগে আবার ২ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। শুক্রবার (১৭ মে) বিকেলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওই আবহাওয়া বার্তায় বলা হয়, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময় পরিবেশে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

টানা দাবদাহের কারণে চলতি মে মাসের শুরুতে ও এপ্রিলের শেষে কয়েক দফায় সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদফতর। মাঝে বৃষ্টির ফলে তাপমাত্রা কমলে স্বস্তি ফেরে জনজীবনে। তবে সাময়িক সেই সময় পেরিয়ে আবার শুরু হয়েছে তাপপ্রবাহ।

আল / দীপ্ত সংবাদ