শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

ফের ছোটপর্দায় ফিরছেন শ্রাবন্তী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফের ছোটপর্দায় ফিরছেন শ্রাবন্তী
ইপশিতা শবনম শ্রাবন্তী

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। এক সময়ে টেলিভিশনের পর্দায় নিয়মিত দেখা গেলেও বর্তমানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। তবে, তার ভক্তদের জন্য রয়েছে সুখবর। আবারও ছোট পর্দায় ফিরছেন এ অভিনেত্রী।

টেলিভিশন থেকে এক যুগেরও বেশি সময় ধরে দূরে থাকা শ্রাবন্তীকে সবশেষ ২০১০ সালে দেখা গিয়েছিল নুরুল আলম আতিকের ‘ডালিম কুমার’ নাটকে। এবার ঈদে বেসরকারি এক টিভি চ্যানেলের বিশেষ সাক্ষাতকারে দেখা যাবে এক সময়ের তরুণদের ‘হার্টথ্রব’ এ অভিনেত্রীকে। এ অনুষ্ঠানেই শ্রাবন্তী জানাবেন, কেন তিনি এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে আছেন।

টেলিভিশন ছাড়াও বড় পর্দায়ও দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। ‘রং নাম্বার’ চলচ্চিত্রে চিত্রনায়ক রিয়াজের সঙ্গে বড় পর্দায় দেখা গেছে তাকে।